তারাবন ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি দশ বছর পূর্ণ করেছে। এই সময়ে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে, যাদের অনেকে আজ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে।
আমরা কেবল টাকা দিই না; প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে একজন মেন্টর যুক্ত করা হয়, যিনি পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে পরামর্শ দেন।
পরবর্তী ধাপে আমরা প্রত্যন্ত এলাকার ছাত্রীদের জন্য আলাদা তহবিল গঠনের পরিকল্পনা করছি।



